তালা ভেঙে ২৪০ বাস কাউন্টার খুললেন মালিকরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সায়েদাবাদ এলাকায় বন্ধ করে দেওয়া ২৪০টি বাস কাউন্টার মাস না পেরোতেই আবার খুলে দিয়েছে মালিকরা। কাউন্টার ব্যবস্থাপকদের দাবি, উপরমহলের

2026-05-09T14:35:15+00:00
2026-05-09T18:04:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তালা ভেঙে ২৪০ বাস কাউন্টার খুললেন মালিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৬:০৪ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর সায়েদাবাদ এলাকায় বন্ধ করে দেওয়া ২৪০টি বাস কাউন্টার মাস না পেরোতেই আবার খুলে দিয়েছে মালিকরা। কাউন্টার ব্যবস্থাপকদের দাবি, উপরমহলের সঙ্গে সমঝোতা করে তিন মাসের বাড়তি সময় পাওয়ার পরই তারা তালা খুলেছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই কাউন্টারগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এর আগে ৮ এপ্রিল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সায়েদাবাদ এলাকায় কয়েকটি কাউন্টার ভেঙে দেওয়া হয়। ওই অভিযানে অবৈধ ও অনুমোদনহীন ২৪০টি বাস কাউন্টার প্রাথমিকভাবে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল সড়ক দখলমুক্ত করে বাসগুলোকে টার্মিনালের ভেতরে নেওয়া।

অভিযানের কয়েক সপ্তাহ পর থেকেই বন্ধ থাকা কাউন্টারগুলো আবার খুলতে শুরু করে। বর্তমানে সিলগালা করা কাউন্টারগুলোতেও টিকিট বিক্রি চলছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে শ্যামলি পরিবহনের এক কাউন্টার ব্যবস্থাপক জানান, তালা খোলার সময় মালিক সমিতির লোকজন উপস্থিত ছিলেন। তারা তিন মাসের জন্য সময় দিয়েছেন।

আরেকজন কাউন্টার ব্যবস্থাপক বলেন, টার্মিনালে বাস রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। যাত্রীদের বসার ব্যবস্থাও নেই। তাই অনেকেই বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় সড়কের পাশে কাউন্টার চালাচ্ছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, কাউকে তালা ভাঙার কোনো অনুমতি দেওয়া হয়নি এবং তিন মাস সময় নির্ধারণের বিষয়টিও সত্য নয়। তিনি বলেন, প্রয়োজন হলে টার্মিনালের ভেতরে কাউন্টার করে দেওয়া হবে, তাদের সব চাহিদা পূরণের চেষ্টা চলছে, তারপরও তারা অনুমতি ছাড়া তালা ভেঙে ঢুকে গেছে।

আরবিএন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: