ফটিকছড়িতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বেয়াইনকে হত্যার অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে উপজেলার

2026-05-09T15:31:23+00:00
2026-05-09T15:31:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বেয়াইনকে হত্যার অভিযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৩১ পিএম 
ফটিকছড়ি থানায় গ্রেফতার মো. ছাফা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের হাট্টটিলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার (৯ মে) সকালে মরদেহ উদ্ধার করে ঘটনায় জড়িত সন্ধেহে একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম মো. ছাফা (৪৫)। তিনি নিহত গৃহবধূর মেয়ের শ্বশুর। তারা উভয়ে সম্পর্কে বেয়াই-বেয়াইন।

নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও চার সন্তানের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে বাড়ির পাশে একটি টিলা এলাকায় যান। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে এক পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক মো. ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের নাকে একাধিক আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল।


নিহতের বাবা আবুল বশর বলেন, বিভিন্ন সময় সে (ছাফা) আমার মেয়েকে কু-প্রস্তাব দিত। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে কৌশলে ধর্ষণ করে পরে হত্যা করেছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুর ছাফা কু-প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য ছাফাকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ফটিকছড়ি  কু-প্রস্তাব  বেয়াইন  হত্যাি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: