মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় লজেন্স ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করেছে মৌলভীবাজার পুলিশ। এ সময় জসিম উদ্দিন

2026-05-09T15:40:03+00:00
2026-05-09T15:40:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪০ পিএম 
মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ। ছবি : সংগৃহীত
অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় লজেন্স ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করেছে মৌলভীবাজার পুলিশ। এ সময় জসিম উদ্দিন (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।


পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য। পুলিশ পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স, বিভিন্ন ধরনের কসমেটিক উদ্ধার করে। এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়।

শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

/মহু


  বিষয়:   মৌলভীবাজার  ভারতীয় পণ্য  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: