দুঃস্বপ্নের অবসান ঘটল থালাপতির!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে নাটকীয় জয় আর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানাপোড়েনের পর অবশেষে ম্যাজিক ফিগার স্পর্শ করলেন থালাপতি বিজয়। ভিদুথালাই চিরুথাইগাল কাচি

2026-05-09T17:38:43+00:00
2026-05-10T00:05:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দুঃস্বপ্নের অবসান ঘটল থালাপতির!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ১২:০৫ এএম
ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে নাটকীয় জয় আর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানাপোড়েনের পর অবশেষে ম্যাজিক ফিগার স্পর্শ করলেন থালাপতি বিজয়। ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) দলের নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের পথ এখন চূড়ান্তভাবে সুগম।

সরকার গঠনের জন্য বিজয়ের তামিলাগা ভেটরি কারাগাম (টিভিকে) জোটের প্রয়োজন ছিল ১১৮টি আসন। আগে থেকেই তাঁর জোটে কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জনসহ মোট ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল। 

শনিবার (৯ মে) ভিসিকে দলটির ২ জন বিধায়ক বিজয়ের প্রতি সমর্থন জানানোয় জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১১৮-তে। এর মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলেন এই অভিনেতা-রাজনীতিবিদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভিসিকে দলটি আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমর্থন ঘোষণা করবে। এর আগে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সমর্থন না দেওয়ার কথা জানালে বিজয়ের সরকার গঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ভিসিকের নিঃশর্ত সমর্থনে সেই দুঃস্বপ্নের অবসান ঘটল।

গত বৃহস্পতিবারই বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন। সে সময় তাঁর হাতে পর্যাপ্ত সমর্থনপত্র না থাকলেও এখন ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত।

চলতি সপ্তাহের শুরুতে নির্বাচনে বড়ো সাফল্যের পর এই জয়ের মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন থালাপতি বিজয়। দ্রুতই তাঁর শপথ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হতে পারে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দুঃস্বপ্ন  থালাপতি  মুখ্যমন্ত্রী  বিধানসভা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: