প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ০৯.০৫.২০২৬ ৭:৩৭ পিএম
ছবি : সংগৃহীত হজ ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। তবে কেবল যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের জন্যই ফরজ। তাই হজে যাওয়ার মতো সামর্থ্য অর্জিত হলে অযথা দেরি না করে দ্রুত হজ আদায়ের চেষ্টা করা উচিত। কেননা মানুষ যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। চলার সামর্থ্য হারাতে পারে, কিংবা এমন কোনো প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, যা তাকে হজ পালনে অক্ষম করে দিতে পারে।
হজ শুধু আবেগের ইবাদত নয়। এটি সঠিক নিয়মে আদায় করার বিষয়ও। হজে যাওয়ার আগে
প্রয়োজনীয় মাসয়ালা ও বিধান জানা অত্যন্ত জরুরি। কারণ, একটি ভুল বা ফরজ কোনো
আমল বাদ পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে বহু স্বপ্ন আর দীর্ঘদিনের প্রস্তুতি।
এমনকি পুনরায় হজ আদায় করাও আবশ্যক হতে পারে।
যে ৩ কাজ না করলে হজ হবে না
১.
ইহরাম বাঁধা
হজের জন্য এটি অত্যাবশ্যক শর্ত।
২.
উকুফে আরাফা
৯ জিলহজ দুপুর থেকে সূর্যাস্তের পর পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা।
৩.
তাওয়াফে জিয়ারাহ
১০ জিলহজ ‘সুবহে সাদিক’ থেকে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই কাবা শরিফ তাওয়াফ করা।
হুকুম : এই ৩ ফরজের কোনো একটি বাদ পড়লে হজ হবে না। আবার হজ করতে হবে।
সূত্র : গুনইয়াতুন নাসিক-৪৫
/এসএকে