বাংলাদেশের প্রথম ২০০০ রানের মাইলফলকে লিটন

ক্রীড়া ডেস্ক

খেলা

মিরপুর টেস্টে বড়ো ইনিংস খেলতে না পারলেও দেশের ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন লিটন কুমার দাস। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের

2026-05-09T18:08:46+00:00
2026-05-10T00:05:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের প্রথম ২০০০ রানের মাইলফলকে লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ১২:০৫ এএম
ছবি : সংগৃহীত
মিরপুর টেস্টে বড়ো ইনিংস খেলতে না পারলেও দেশের ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন লিটন কুমার দাস। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রান করার পথেই এই মাইলফলক ছুঁয়েছেন লিটন। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে তার গড় ৩৭.২০। লিটনের পরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রানের লড়াকু ইনিংস খেলা মুশফিকের সংগ্রহ বর্তমানে ১,৮৭৬ রান। তবে রানের গড়ে লিটনের চেয়ে এগিয়ে আছেন মুশফিক (৪৩.৬২)।

তালিকায় পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। 

মিরপুর টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক শান্ত। ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি, যা টেস্ট চ্যাম্পিয়নশিপে তার পঞ্চম সেঞ্চুরি। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল হক; প্রথম দিনে ৯১ রান করে ফেরেন এই বাঁহাতি। অলরাউন্ডার মিরাজ অবশ্য প্রথম ইনিংসে ১০ রানের বেশি করতে পারেননি।

২০১৯ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ড ধরে রেখেছেন ইংলিশ তারকা জো রুট। বর্তমানে ৬,৪৮০ রান নিয়ে তিনি এই তালিকার শীর্ষে অবস্থান করছেন।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   টেস্ট চ্যাম্পিয়নশিপ  বাংলাদেশ  মাইলফলক  লিটন কুমার দাস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: