সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর জানাজা শেষে দাফন সম্পন্ন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবাসী মুরাদ শেখের (৩৬) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার

2026-05-09T18:14:31+00:00
2026-05-09T18:14:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর জানাজা শেষে দাফন সম্পন্ন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:১৪ পিএম 
মুরাদ শেখ। ছবি : সময়ের আলো
সৌদি আরবের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবাসী মুরাদ শেখের (৩৬) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 

নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাংগি গ্রামের মো. আব্দুল খালেক শেখের ছোট ছেলে। গত ২৩ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকে মরদেহটি জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা ছিল। নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোহাম্মদ কাউসার হোসেন এবং সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। দীর্ঘ ১৬ দিন পর আজ ভোরে মরদেহটি ঢাকা পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 


মুরাদের পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী এবং দুই শিশুকন্যাসহ ১০ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবারটি।

এরপর বেলা ১১টার দিকে উজানচরের দুদুখান পাড়া মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। প্রবাসী এই যুবকের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সৌদি আরব  সড়ক দুর্ঘটনা  নিহত  প্রবাসী  জানাজা  দাফন  গোয়ালন্দ  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: