‘সবাই মিলে কাজ করলে ৬ মাসেই বদলে যাবে ঢাকা’

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই ঢাকা শহরকে বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)

2026-05-09T19:11:19+00:00
2026-05-10T00:02:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘সবাই মিলে কাজ করলে ৬ মাসেই বদলে যাবে ঢাকা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:১১ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ১২:০২ এএম
ছবি : সময়ের আলো
সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই ঢাকা শহরকে বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। 

শনিবার (৯ মে) ডিএসসিসির ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণার পর আজ ছিল এর প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম।

তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে যেভাবে এগিয়ে আসছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে প্রশাসক জানান, এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। এছাড়া সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রতি মাসের প্রথম সপ্তাহের যেকোনো একদিন এই কর্মসূচিতে অংশ নেবে। তিনি রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, বিএনসিসি ও বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এছাড়া কলাবাগান ও মালিবাগের মতো শহরের সব সেকেন্ডারি বর্জ্য হস্তান্তর কেন্দ্রকে পর্যায়ক্রমে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা হবে।

প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে ফলপ্রসূ করতে ডিএসসিসির এই ‘ক্লিনিং ডে’ নাগরিকদের মধ্যে উত্তম চর্চার প্রসার ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

আজকের এই অভিযানে ডিএসসিসির ১০টি অঞ্চলেই সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন। এতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কাজ  ঢাকা  ডিএসসিসি প্রশাসক  ক্লিনিং ডে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: