চাটমোহরে ৫৭০ লিটার ভেজাল দুধ জব্দ, একজন আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহর উপজেলায় প্রায় ৫৭০ লিটার ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করা

2026-05-09T19:44:48+00:00
2026-05-09T19:44:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাটমোহরে ৫৭০ লিটার ভেজাল দুধ জব্দ, একজন আটক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৪৪ পিএম 
পাবনার চাটমোহর উপজেলায় ৫৭০ লিটার ভেজাল দুধ জব্দ। ছবি : সংগৃহীত
পাবনার চাটমোহর উপজেলায় প্রায় ৫৭০ লিটার ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনার উপ-পরিচালক লুৎফল কবিরের নেতৃত্বে বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া জোলারকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কৃষক দলের বহিষ্কৃত নেতা আব্দুল মমিন ও ইসমাইল হোসেনের ছেলে আল আমিনের বাড়ি থেকে ৫৭০ লিটার ভেজাল দুধ, কেমিক্যাল, ডিটারজেন্ট পাউডার, সয়াবিন তেল, জেলি এবং ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এ সময় আজিজুল প্রামাণিকের ছেলে আজিজল প্রামাণিককে আটক করা হয়। তবে অভিযানের আগেই আব্দুল মমিন ও আল আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযান চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় কয়েকজন, যার মধ্যে কৃষক দলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম ও নিজাম উদ্দিন, ঘটনাস্থলে মব সৃষ্টির চেষ্টা করেন এবং অভিযান পরিচালনাকারীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্তদের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন কেটে দেন।
উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস জানান, এর আগে আব্দুল মমিনকে ভেজাল দুধ কাণ্ডে শোকজ করা হয়েছিল। তার বিরুদ্ধে দলীয়ভাবে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া নেওয়া হবে।

/এসএকে
  বিষয়:   পাবনা  ভেজাল  দুধ  অভিযান  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: