সাতক্ষীরা সীমান্তের আকাশেও দেখা গেছে রহস্যময় আলো

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

কয়েক মিনিট স্থায়ী ওই আলোর দৃশ্য অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

2026-05-09T19:45:41+00:00
2026-05-09T19:45:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরা সীমান্তের আকাশেও দেখা গেছে রহস্যময় আলো
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৪৫ পিএম 
প্রতীকী ছবি
কয়েক মিনিট স্থায়ী ওই আলোর দৃশ্য অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন এটা আসলে কি, ইন্ডিয়া থেকে কে মিসাইল মারলো নাকি?

দেবহাটার বাসিন্দা আব্দুল্লাহ আাল মামুন জানান, সন্ধ্যা ৭টার দিকে তিনি ইছামতী নদীর তীরে হঠাৎ আকাশে দ্রুতগতিতে এক ধরনের উজ্জ্বল আলোর ঝলক দেখতে পান। তার পাশে থাকা মানুষও তা দেখে বিস্মিত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে আকাশের এক কোণ জুড়ে বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক মিনিট পর সেটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। নদীর পাড়ে অবস্থান করা মানুষ ছাড়াও সীমান্ত এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে অনেকেই এ দৃশ্য প্রত্যক্ষ করেন।


এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে। ফেসবুকে অনেকে এটিকে রহস্যময় ঘটনা বলে মন্তব্য করছেন। কেউ বলছেন এটি প্রাকৃতিক আলোর প্রতিফলন, আবার কেউ উল্কাপিন্ড, ড্রোন বা অন্য কোনো আলোক যন্ত্রের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। আবার অনেকে ভারত থেকে মিসাইল ছোড়া হয়েছে বলে সন্তব্য করেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও দেখা দেয়।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন, এটা আবহাওয়া সম্পর্কিত কোনো বিষয় না।

সীমান্তবর্তী দেবহাটা থানার ওসি আব্দুল আলীম সময়ের আলোকে বলেন, আমি এমন ধরনের কোনো ঘটনা দেখিনি বা শুনেনি। এ ব্যাপারে আমি কিছু জানিনা।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা  সীমান্তের আকাশ  রহস্যময় আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: