ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফলাফল রোববার (১০ মে) প্রকাশ করা হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্বের এই পরীক্ষা গত ৩ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়। আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব— এই চারটি বিষয়ে সারাদেশের ১৬৭টি কেন্দ্রে মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
সময়ের আলো/জেডি