একদিনেই ৩ দলের নেতাকর্মীদের যোগদান, এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একাধিক

2026-05-09T20:30:40+00:00
2026-05-09T20:30:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
একদিনেই ৩ দলের নেতাকর্মীদের যোগদান, এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৩০ পিএম 
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আপ বাংলাদেশ এবং জাতীয় পার্টি থেকে আসা একাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একাধিক ভিন্ন দলের নেতাকর্মীদের একদিনে এনসিপিতে যোগদানের কারণে।

 শনিবার (৯ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আপ বাংলাদেশ এবং জাতীয় পার্টি থেকে আসা একাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। একইসঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পরিচিত মুখরাও দলে যুক্ত হন।

এনসিপির জেলা পর্যায়ে এই বর্ধিত সভাকে দলটির সাংগঠনিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পটভূমি থেকে আগত নেতাকর্মীদের একত্রিত করতে পারা দলটির জন্য একটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস। তিনি দলের আদর্শ ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া জেলা কমিটির সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে খাদেমুল ইসলাম খুদি বলেন, বিভিন্ন দল ও সামাজিক ক্ষেত্র থেকে আগত নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এনসিপির ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং গাইবান্ধায় অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। তিনি নতুন যোগদানকারীদের সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

/এসএকে


  বিষয়:   নেতা  যোগদান  এনসিপি  সমাজতান্ত্রিক  জাতীয় পার্টি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: