বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। বিদায়ি কমিটির রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল ২৪) পুনরায় সভাপতি এবং সুদীপ্ত আহমেদ আনন্দ (দৈনিক আগামীর সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদের বিপরীতে সমসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)। এছাড়া অর্থ সম্পাদক পদে শাহজাহান কবির (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন রাসেল নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ৯ জন কার্যনির্বাহী সদস্য হলেন— খায়রুল ইসলাম শাহীন, পরাগ আরমান, কাজী শহীদুল আলম, মিঞা রফিকুল ইসলাম, তানজীম আহমেদ, রাশিদা আফজালুন নেসা, মাহফুজুল ইসলাম, নাভিল এলাহী খান ও সামসুল আরেফীন খান। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সামন হোসেন এক্স-অফিসিও হিসেবে কমিটিতে থাকছেন।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ১৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি