দৌলতপুর সীমান্তে মাইকিং করে বিজিবির সতর্কতা জারি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) তারিখে দুপুরে সীমান্ত সংলগ্ন

2026-05-09T21:55:51+00:00
2026-05-09T21:55:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দৌলতপুর সীমান্তে মাইকিং করে বিজিবির সতর্কতা জারি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫৫ পিএম 
দৌলতপুর সীমান্ত এলাকায়। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) তারিখে দুপুরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে এ সতর্কতামূলক প্রচার চালায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টার পর সীমান্তের ১৫০ গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভেতরে প্রবেশ থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কিংবা গবাদিপশু চরানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ছাড়া নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিক যেন সীমান্ত এলাকায় অবস্থান না করে, সে বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। এবং সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও খোঁজখবরও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি দৈনিক সময়ের আলোকে বলেন, সীমান্তে জনসাধারণের উদ্দেশে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক হলেও সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দৌলতপুর  সীমান্ত  মাইকিং  বিজিবি  সতর্কতা জারি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: