প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৫৬ পিএম
সময়ের আলোয় ‘অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অভিযান পরিচানা। ছবি : সময়ের আলোদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘সময়ের আলোয়’ গত ৯ এপ্রিল ‘অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজারে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বাজারের ‘কাবা ডায়াগনস্টিক সেন্টার’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি অনেক প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই সেবা দিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ‘কাবা ডায়াগনস্টিক সেন্টার’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিতে যাবেন না। কেউ গোপনে অবৈধ কার্যক্রম চালালে প্রশাসনকে জানাবেন। প্রয়োজন হলে প্রতিষ্ঠান সিলগালা ও জেল জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।’
সাধারণ মানুষকে ভুল রিপোর্ট ও প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/এসএকে