পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হলেন শোভনদেব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৫ বছর ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের আসনে তৃণমূল কংগ্রেস। বিরোধীদলীয় নেতা হিসেবে বিধায়ক ও সিনিয়র নেতা শোভনদেব

2026-05-10T02:27:28+00:00
2026-05-10T02:27:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হলেন শোভনদেব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:২৭ এএম 
শোভনদেব চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
১৫ বছর ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের আসনে তৃণমূল কংগ্রেস। বিরোধীদলীয় নেতা হিসেবে বিধায়ক ও সিনিয়র নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করেছে। 

শনিবার (৯ মে) সকালে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাতে বিধানসভায় এই পদগুলোর জন্য বিধায়কদের নির্বাচিত করেন দলনেত্রী মমতা ব্যানার্জি।

১৯৯৮ সালে তৃণমূল দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মমতার বিশ্বস্ত সঙ্গী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রাম আসনে পরাজয়ের পর ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়ী হন মমতা। সেই সময় এই ভবানীপুর আসনটি মমতার জন্য ছেড়ে দিয়েছিলেন শোভনদেব। পরে অবশ্য উপনির্বাচনে জয়ী হন শোভনদেব। ২০২৬ সালের নির্বাচনেও বালিগঞ্জ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের এই সিনিয়র নেতা।

পাশাপাশি বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিফ হুইপ হলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তৃণমূলের ভরাডুবির মধ্যেই কলকাতা বন্দর আসন থেকে জয়লাভ করে নিজের মুখ উজ্জ্বল করেছেন তিনি। শোভনদেবের মতো তিনিও মমতার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী। 


অন্যদিকে দলের দুই বিধায়ককে উপ-বিরোধী দলনেতা/নেত্রী করা হয়েছে। এর একজন হলেন অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়জন অসীমা পাত্র।

এবারের নির্বাচনে চৌরঙ্গী আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন টলিউড অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এবং হুগলির ধনেখালি আসন থেকে জয়ী হয়েছেন অসীমা পাত্র।

সময়ের আলো/আআ


  বিষয়:   পশ্চিমবঙ্গ  বিধানসভা  বিরোধীদল  নেতা  শোভনদেব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: