এমএলএসে দ্রুততম গোল-অ্যাসিস্টের সেঞ্চুরি করলেন মেসি

সময়ের আলো ডেস্ক

খেলা

আবারও আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসি। গোল করলেন, সতীর্থকে দিয়ে গোলও করালেন- আর তাতেই আমেরিকার মেজর লিগ সকারে

2026-05-10T08:45:03+00:00
2026-05-10T08:45:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
এমএলএসে দ্রুততম গোল-অ্যাসিস্টের সেঞ্চুরি করলেন মেসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৪৫ এএম 
লিওনেল মেসি। ছবি : গোল ডটকম
আবারও আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসি। গোল করলেন, সতীর্থকে দিয়ে গোলও করালেন- আর তাতেই আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। ইন্টার মিয়ামি সিএফের জার্সিতে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

টরন্টো এফসির মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে মায়ামি। দলের জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। এই ম্যাচেই মাত্র ৬৪ ম্যাচে ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট মিলিয়ে ১০০ গোল অবদানের রেকর্ড গড়েন তিনি। এমএলএস ইতিহাসে এত দ্রুত এই কীর্তি আর কারও নেই।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সেবাস্তিয়ান জিওভিনকো। শততম গোল অবদানে পৌঁছাতে তার লেগেছিল ৯৫ ম্যাচ। সেখানে মেসি একই অর্জন করেছেন আরও ৩১ ম্যাচ কম খেলে।
আরও পড়ুন

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। প্রথমার্ধের শেষদিকে রদ্রিগো ডি পলের শট থেকে এগিয়ে যায় সফরকারীরা। এরপর দ্বিতীয়ার্ধে মেসির নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ।

এরপর আক্রমণের গতি আরও বাড়ায় মায়ামি। ৬৮ মিনিটে সার্জিও রেগুইলনের গোলে স্কোরলাইন হয় ৩-০। ম্যাচের ৭৫ মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। ডি পলের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি।

শেষ দিকে দুটি গোল শোধ দেয় টরন্টো এফসি। স্বাগতিকদের হয়ে দুইবার জাল খুঁজে পান এমিলিও আরিস্তিজাবাল। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল এসসি।

এএডি/


  বিষয়:   এমএলএস  গোল  অ্যাসিস্ট  সেঞ্চুরি  মেসি  রেকর্ড  মায়ামি  আর্জেন্টাইন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: