ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে সংরক্ষণ করার প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণ করতে মস্কো প্রস্তুত রয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা

2026-05-10T10:46:08+00:00
2026-05-10T10:46:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে সংরক্ষণ করার প্রস্তাব পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ১০.০৫.২০২৬ ১০:৪৬ এএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণ করতে মস্কো প্রস্তুত রয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদিনে এ তথ্য জানিয়েছে। 

মস্কোয় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং তারা আবারও সেই অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত।

তিনি বলেন, সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং দাবি তোলে, ইউরেনিয়াম শুধু যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেই নিতে হবে। এরপর ইরানও তাদের অবস্থান কঠোর করে। 

পুতিন আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট “যত দ্রুত সম্ভব” শেষ হবে।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


/ইউএমএইচ 
 
  বিষয়:   ইরান  ইউরেনিয়াম  পুতিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: