ঢাকায় রাস্তায় এআই ক্যামেরা, মামলা থেকে বাঁচার পাঁচ উপায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি-নির্ভর ক্যামেরা। নতুন এই স্বয়ংক্রিয় নজরদারি

2026-05-10T10:48:39+00:00
2026-05-10T10:48:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকায় রাস্তায় এআই ক্যামেরা, মামলা থেকে বাঁচার পাঁচ উপায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৪৮ এএম 
প্রতীকী ছবি
রাজধানী ঢাকার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি-নির্ভর ক্যামেরা। নতুন এই স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গ করলেই তা সঙ্গে সঙ্গে শনাক্ত হচ্ছে এবং সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে মামলা জারি হচ্ছে।

পুলিশ ও ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর বাংলামোটর, সোনারগাঁও মোড়, কারওয়ান বাজার এবং বিজয় সরণির মতো ব্যস্ত সিগন্যাল পয়েন্টে এই বিশেষ এআই ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরা সার্বক্ষণিকভাবে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করছে।

নতুন প্রযুক্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পাঁচ ধরনের সাধারণ ট্রাফিক ভুলের ওপর। এগুলো হলো- লাল বাতি অমান্য করা, নির্ধারিত স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো, বিপরীত পথে চলাচল, অবৈধ স্থানে পার্কিং এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করা।
আরও পড়ুন

কোনো যানবাহন এসব নিয়ম ভাঙলেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ছবি ও তথ্য সংগ্রহ করে মামলা তৈরি করছে। এরপর সেই তথ্য যানবাহনের নিবন্ধিত মালিকের কাছে পাঠানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চালান বা জরিমানার নোটিশ সরাসরি মোবাইল ফোনে খুদে বার্তা আকারে অথবা ডাকযোগে মালিকের ঠিকানায় পাঠানো হচ্ছে। পরে নির্ধারিত ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হচ্ছে।

ট্রাফিক বিভাগ মনে করছে, এই প্রযুক্তি চালুর ফলে রাজধানীতে সড়ক শৃঙ্খলা আরও উন্নত হবে এবং আইন ভঙ্গের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এএডি/
  বিষয়:   ঢাকা  রাস্তা  এআই  ক্যামেরা  মামলা  উপায় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: