সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সাতটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার

2026-05-10T11:06:13+00:00
2026-05-10T11:06:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:০৬ এএম 
সংগৃহীত ছবি
দেশের সাতটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন

এদিকে পরবর্তী কয়েক দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। আগামীকাল সোমবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর প্রভাবে আজ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালসহ আটটি বিভাগেই কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের ও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, হঠাৎ এই ধরনের কালবৈশাখী ঝড়ের কারণে খোলা আকাশের নিচে থাকা মানুষ ও নৌযান চলাচলে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এএডি/


  বিষয়:   সন্ধ্যা  কালবৈশাখী  ঝড়  বৃষ্টি  ঝড়বৃষ্টি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: