ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৪০টিরও বেশি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করে, বলা হয় যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে আরও ১০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। তারা আরও জানায়, হামলায় অস্ত্র সংরক্ষণাগার ও একটি রকেট লঞ্চারও ধ্বংস করা হয়েছে।
এদিকে, লেবাননের কর্তৃপক্ষ বলছে, শনিবার একদিনেই ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
সাকসাকিয়েহ নামের একটি স্থানে হামলার প্রত্যক্ষদর্শী জানান, যেখানে কমপক্ষে ৭ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন, সেখানে নিহতদের মধ্যে বাস্তুচ্যুত মানুষ ছিল এবং শিশুদেরও উপস্থিতি ছিল। ওই এলাকাটি দক্ষিণ লেবাননের অংশ।
/ইউএমএইচ