গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

2026-05-10T13:19:22+00:00
2026-05-10T13:19:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১৯ পিএম 
গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।  

রোববার (১০ মে) বেলা ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন তিনি। এ সময় দগ্ধ রোগীদের চিকিৎসা ও পরিবারের খোজ খবর নেন।

স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, গৃহকর্তা গ্যাস লাইট দিয়ে আগুন জালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়। বিষয়টি খুবই মর্মান্তিক বেদনাদায়ক। শিশু সহ পাঁচজনই দগ্ধ হয়েছে। একটা পরিবার নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানতে পেরেছি তাদের দরজা জানালা বন্ধ ছিল। সর্বাত্মক চিকিৎসা চলছে, আপ্রান চেষ্টা করা হবে। আর্থিক সমস্যা হলে সহযোগিতা করা হবে। 
আরও পড়ুন

মন্ত্রী বলেন, আমাদের সমাজে কোন এ্যাওয়ার্নেস নাই। বহুবার টিভিতে বলা হচ্ছে, আপনারা যারা সিলিন্ডার ব্যবহার করেন, তারা বাইরে সিলিন্ডার রাখবেন এবং লিকেজ আছে কিনা তা আগে থেকেই দেখে নিবেন। এছাড়া যারা সরকারী লাইন গ্যাস ব্যবহার করেন, তারা লাইন সংযোগের সময় ভালো ভাবে চেক করে নিবেন কোন লিকেজ আছে কিনা। এছাড়া দরজা জানালা খুলে গ্যাসের চুলা ধরাবেন।

মন্ত্রী বলেন, এ্যায়ারনেস বৃদ্ধির জন্য দুই একদিনের মধ্যে  আমরা ইন্টার মিনিষ্টিরিয়াল একটা মিটিং করবো। সরকারের পক্ষ থেকেতো আগুন বন্ধের কোন উপায় হাতে নাই। অনেক পরিবার চুলার নিচে সিলিন্ডার রেকে দেন। বারবার আমরা টেলিভিশনের মাধ্যমে প্রচার করছি, গ্যাস সিলিন্ডার বাইরে রাখুন। কোন লিকেজ আছে কিনা মাঝে মাঝে কোম্পানি দিয়ে চেক করান।

এএডি/


  বিষয়:   নারায়ণগঞ্জ  গ্যাস  বিস্ফোরণ  দগ্ধ  বার্ন ইনস্টিটিউট  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: