সাবেক মেয়র আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

2026-05-10T13:58:24+00:00
2026-05-10T14:21:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মেয়র আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:৫৮ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ২:২১ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আর কোনও আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন

এর আগে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সেলিনা হায়াৎ আইভী। পরে সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করা হলে বিষয়টি আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

আইনজীবীরা জানান, অন্য কোনও মামলায় আটকাদেশ না থাকলে সাবেক এই মেয়রের মুক্তিতে এখন আর বাধা নেই।

এএডি/

  বিষয়:   সাবেক  মেয়র  আইভী  জামিন  মুক্তি  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  সেলিনা হায়াৎ আইভী 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: