ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি

2026-05-10T14:36:51+00:00
2026-05-10T14:36:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:৩৬ পিএম 
ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত। সংগৃহীত ছবি
ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির খবর সম্পর্কে তারা অবগত। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ই এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।  

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।


শনিবার লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ -ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির সাকসাকিয়েহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার খবর প্রকাশ করেছে।

আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় 'সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতরে অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধাদের' লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি যতটা সম্ভব কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল নির্ভুল অস্ত্রের ব্যবহার এবং আকাশপথে নজরদারি। ঘটনাটির বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। 


/ইউএমএইচ



  বিষয়:   ইসরায়েল  লেবানন  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: