প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:১২ পিএম
ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রায়িসি। সংগৃহীত ছবি ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রায়িসি বলেছেন, আজ থেকে তেহরানের ‘সংযম শেষ’।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন,আমাদের জাহাজের ওপর কোনো ধরনের আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের জাহাজ ও ঘাঁটির বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে সময় চলছে, তাদের উচিত অযথা পদক্ষেপ না নিয়ে নিজেদেরকে আরও গভীর সংকটে না ফেলা। সবচেয়ে ভালো পথ হলো বাস্তবতা মেনে নেওয়া এবং ছাড় দেওয়া। নতুন আঞ্চলিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের সামরিক মুখপাত্র আক্রামি নিয়াও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করতে যে কোনো দেশ ভূমিকা রাখলে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলে “গুরুতর সমস্যার” মুখে পড়তে পারে বলে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
ইরানের এই কঠোর বক্তব্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
/ইউএমএইচ