টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী, এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচালনা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন।
শনিবার (৯ মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।
এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে পরিচালিত মোবাইল কোর্টে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ ছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকেভেটর (ভেকু) মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।
ইউএনও খায়রুল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই