সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই : দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি

সারাদেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে

2026-05-10T15:41:48+00:00
2026-05-10T15:47:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই : দীপেন দেওয়ান
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৪১ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৩:৪৭ পিএম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি : সময়ের আলো
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। 

রোববার (১০ মে) রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই অঞ্চল থেকে ঋতুপর্ণা চাকমা বা রূপনা চাকমাদের মতো আরও বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।

 তিনি আরও বলেন, রাঙামাটি জেলা খেলোয়াড় তৈরির অন্যতম উর্বর ক্ষেত্র। অতীতেও এই মাটি থেকে অসংখ্য গুণী খেলোয়াড় উঠে এসেছেন। আমার কাকাও একজন সফল ক্রীড়াবিদ ছিলেন, যিনি পাকিস্তান আমলেও এ দেশের নাম উজ্জ্বল করেছিলেন। বর্তমানে রূপনা, ঋতুপর্ণা, মনিকা ও আনাই মগিনীরা আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে এনেছেন। প্রতিটি স্কুলে নিয়মিত সংগীত ও ক্রীড়া চর্চা নিশ্চিত করতে প্রয়োজনে বিশেষ শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হবে বলে তিনি জানান। এ সময় শিক্ষকদের প্রতি শিক্ষার পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে সচেষ্ট থাকার আহ্বান জানান মন্ত্রী।


অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত মন্ত্রী-পত্নী মিসেস মৈত্রী চাকমা তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান দেশব্যাপী কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ নানা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলছে। তিনি পার্বত্য অঞ্চলের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দ অব্যাহত রাখতে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বালিকা বিভাগ : ফাইনালে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক বিভাগ : রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনিষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো প্রমুখ।

সময়ের আলো/জোই



  বিষয়:   পার্বত্য অঞ্চল  সাম্প্রদায়িক সম্প্রীতি  ক্রীড়া  সংস্কৃতি  দীপেন দেওয়ান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: