আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামের

2026-05-10T17:06:36+00:00
2026-05-10T17:08:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৫:০৮ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

শনিবার (১০ মে) উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা আক্তার মুন্নি রায়পুর এলাকার ইসহাকের মেয়ে।


মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা। 

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী মিজানুর রহমান প্রথমে মুন্নিকে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখেন। তাদের দাবি, ঘটনাস্থলে মুন্নির পা মাটির সঙ্গে লাগানো অবস্থায় ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরি বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

/মহু


  বিষয়:   আনোয়ারা  চট্টগ্রাম  রহস্য  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: