রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত পরবর্তী তারিখ হিসেবে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন।
রোববার (১০ মে) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময় আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট এক প্রজ্ঞাপনে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইস্যু করা সব ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে তা থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার আগ্নেয়াস্ত্র জমা না দেওয়ায় সেটিকে অবৈধ ঘোষণা করে মামলা করা হয়।
এ ঘটনায় গত ২৪ মে বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল বাদী হয়ে অস্ত্র আইনে এই মামলাটি দায়ের করেন।
সময়ের আলো/জেডি