সুরে সুরে ডেঙ্গু সচেতনতার প্রচারে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছে ঢাকা উত্তর সিটি

2026-05-10T18:41:06+00:00
2026-05-10T22:48:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুরে সুরে ডেঙ্গু সচেতনতার প্রচারে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ১০:৪৮ পিএম
ছবি : সময়ের আলো
বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বাউল সংগীতের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার এই কর্মসূচির উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

রোববার (১০ মে) রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটের সামনে এই কার্যক্রমের সূচনা করা হয়। কর্মসূচির আওতায় আগামী ২০ দিন ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ১০০টি স্থানে বাউল সংগীত পরিবেশন করা হবে। গানের মাধ্যমে মশার উৎপত্তিস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার বার্তা প্রচার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রচলিত প্রচারণার বাইরে মানুষের হৃদয়ে পৌঁছাতে বাউল সংগীতকে বেছে নেওয়া হয়েছে। ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা ঘর করি পরিষ্কার’ স্লোগানকে ধারণ করে নাগরিকরা সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি অনুষ্ঠানে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সাংস্কৃতিক মাধ্যমের এই প্রচার জনমনে গভীর প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ডেঙ্গু প্রতিরোধ  উদ্বোধন  ডিএনসিসি  জনসচেতনতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: