শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধ অবসানে শান্তিচুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান।রোববার (১০ মে) পাকিস্তানের মাধ্যমে এই প্রতিক্রিয়া পাঠানো হয়েছে

2026-05-10T20:10:44+00:00
2026-05-10T20:10:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:১০ পিএম 
শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান। ছবি : সংগৃহীত
যুদ্ধ অবসানে শান্তিচুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। রোববার (১০ মে) পাকিস্তানের মাধ্যমে এই প্রতিক্রিয়া পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।

তবে ইরানের পাঠানো এই জবাবে ঠিক কী কী শর্ত বা বার্তা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরনা।

ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাবটি হাতে পেয়েছে। এখন পাকিস্তান যেহেতু এটি গ্রহণ করেছে, তাই দেখার বিষয় হলো কত দ্রুত তারা এই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় এবং এর ওপর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়।

এর আগে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তা হয়নি।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও।

যুদ্ধের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হয়; কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়।

এরপর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসানোর বিষয়ে আলোচনা চলছে।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   শান্তিচুক্তি  মার্কিন যুক্তরাষ্ট্র  ইরান  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: