হাম ও উপসর্গে মারা গেল আরও ১১ শিশু, মৃত্যু বেড়ে ৪০৯

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে

2026-05-10T22:32:50+00:00
2026-05-10T22:32:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
হাম ও উপসর্গে মারা গেল আরও ১১ শিশু, মৃত্যু বেড়ে ৪০৯
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। 

আজ রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৪৪ জন। সব মিলিয়ে এই সময়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২০৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১ হাজার ২৭৮ জনকে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ১১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, রংপুর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের তথ্যের সঙ্গে সমন্বয় করার পর সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ২৯১ জন, যা আজ ৩৪৪ জনে উন্নীত হয়েছে।

বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি শরীরে হামের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হাম  উপসর্গ  শিশুমৃত্যু  স্বাস্থ্য অধিদপ্তর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: