যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন

2026-05-11T11:08:34+00:00
2026-05-11T11:08:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:০৮ এএম 
ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন। খবর আলজাজিরার। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা সরাসরি চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

বিবৃতিতে বলা হয়, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দুটি স্থাপনায় পৃথক হামলা চালানো হয়েছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এখন তৃতীয় সপ্তাহ অতিবাহিত হতে চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে ১৩০টির বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলি সাফিউদ্দিন বলেন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন আমরা হুমকির মধ্যে আছি। আমরা প্রতিনিয়ত ভাবি- বেঁচে থাকব, নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা যেন আগেই জীবন ছেড়ে দিয়েছি। এত মানুষ হারিয়েছি যে মনে হয় আমরাও যেন আর বেঁচে নেই।

টাইর থেকে আল জাজিরার প্রতিবেদক উবাইদা হিত্তো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে বলা আছে যে সশস্ত্র সংঘাতে চিকিৎসাকর্মী ও উদ্ধারকর্মীদের সুরক্ষা দিতে হবে। কিন্তু এই যুদ্ধফ্রন্টে প্রশ্ন হলো, আরেকটি হামলা হবে কি না— তা নয়, বরং হামলার পর সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার মতো কতজন মানুষ অবশিষ্ট থাকবে?

গাজা ও লেবানন- দুই জায়গাতেই কাজ করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তাকর্মী ডা. তাহির মোহাম্মদ বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডে তিনি দুই অঞ্চলের মধ্যে মিল খুঁজে পেয়েছেন।

তিনি বলেন, গাজায় আমরা নিয়মিত সহকর্মীদের মরদেহ হাসপাতালে আসতে দেখেছি। আমার সহকর্মী, নার্স, মেডিকেল শিক্ষার্থীদের ইসরায়েলি হামলায় নিহত হতে দেখেছি। লেবাননেও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করার একই নীতি দেখা যাচ্ছে।


ডা. তাহির মোহাম্মদ আরও বলেন, ইসরায়েল সুযোগ পেলে পুরো দক্ষিণ লেবানন দখল করে নিত এবং তা তারা আগামীকালই করত। মানুষের জীবনের প্রতি তাদের কোনও গুরুত্ব নেই। আমি নিজের চোখে তা দেখেছি।

চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২ লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলার মাত্রা কমার বদলে আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/আআ




  বিষয়:   যুদ্ধবিরতি  লেবানন  ইসরায়েল  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: