চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে শিরোপা উদযাপন বার্সার

ক্রীড়া ডেস্ক

খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ বাকি থাকতেই নিজেদের ২৯তম লিগ

2026-05-11T12:05:55+00:00
2026-05-11T12:05:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে শিরোপা উদযাপন বার্সার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:০৫ পিএম 
শিরোপা উদযাপনে বার্সেলোনার খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ বাকি থাকতেই নিজেদের ২৯তম লিগ শিরোপা জিতে নিয়েছে কাতালান ক্লাবটি।

রোববার (১০ মে) রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত এল ক্লাসিকোয় শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। ম্যাচের শুরুতেই দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। এরপর ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন চমৎকার এক ফিনিশে।

গোল করার পর দুই খেলোয়াড়ই কোচ ফ্লিকের কাছে ছুটে যান। সপ্তাহান্তে ফ্লিকের বাবার মৃত্যু হওয়ায় তাকে উৎসর্গ করেই উদযাপন করেন তারা।

টানা দ্বিতীয়বারের মতো লা লিগা জিতল বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ লিগে এখনো সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবারের শিরোপা জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কিছুটা কমাল বার্সা।


লা লিগায় টানা ১১ ম্যাচ জয়ের ধারায় থাকা বার্সেলোনা এখন রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে। ফলে বাকি ম্যাচগুলোতে আর তাদের ধরা সম্ভব নয়। ঘরের মাঠে এ মৌসুমে এটি বার্সেলোনার টানা ১৮তম জয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   চিরপ্রতিদ্বন্দ্বী  রিয়াল  শিরোপা  উদযাপন  বার্সেলোনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: