কুকুরের ধাওয়া খেয়ে বাড়ির উঠানে আশ্রয় নিল হরিণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি মায়াবী হরিণ লোকালয়ে ঢুকে একটি বাড়ির উঠানে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় এলাকায়

2026-05-11T13:58:50+00:00
2026-05-11T14:11:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুকুরের ধাওয়া খেয়ে বাড়ির উঠানে আশ্রয় নিল হরিণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:৫৮ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ২:১১ পিএম
বনবিভাগের কর্মকর্তাদে জিম্মায় মায়াবী হরিণটি। ছবি : সময়ের আলো
বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি মায়াবী হরিণ লোকালয়ে ঢুকে একটি বাড়ির উঠানে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়ির পুকুরপাড় থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটার কাছাকাছি সুন্দরবন থাকায় ধারণা করা হচ্ছে, হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। এছাড়া কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসেও এটি এলাকায় ঢুকে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


হরিণটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় যুবক আসাদুল জানান, তিনি ফসলের মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুরকে হরিণটিকে ধাওয়া করতে দেখেন। একপর্যায়ে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা সেটিকে জাল থেকে মুক্ত করলে হরিণটি দৌড়ে মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে গিয়ে আশ্রয় নেয়।

বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, হরিণটি কোথা থেকে এসেছে বলতে পারছি না। কুকুরের তাড়া খেয়ে এটি আমার বাড়ির পুকুরপাড়ে এসে আটকে পড়ে। পরে আমি তাৎক্ষণিকভাবে বনবিভাগ ও স্থানীয়দের খবর দেই। এরপর বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে বাড়ির উঠানে আশ্রয় নিল হরিণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: