অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে)

2026-05-11T14:13:44+00:00
2026-05-11T14:13:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:১৩ পিএম 
বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে তাড়াশ খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হযরত আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজন কর্মকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম আলী, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম সহ আরও অনেক।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজন কর্মকার জানান, এ বছর তাড়াশ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২২ হাজার ৪৪ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা দরে ৫০৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   তাড়াশে  বোরো ধান  সংগ্রহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: