বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে শান্তি আলোচনা অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। স্বর্ণের

2026-05-11T15:10:07+00:00
2026-05-11T15:10:07+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:১০ পিএম 
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে শান্তি আলোচনা অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। স্বর্ণের দাম কমতে শুরু করেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৬ শতাংশ কমে ৪ হাজার ৬৮৪ ডলার ৩২ সেন্টে নেমে আসে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬৯২ ডলার ৭০ সেন্টে। 


বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা দ্রুত হওয়ার আশা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর ফলে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে, যা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে। 

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি দ্রুত হওয়ার যে আশা ছিল, তা এখন কমে যাচ্ছে। আর তেলের দাম নতুন করে বাড়ায় স্বর্ণের বাজার চাপে পড়েছে। 


/ইউএমএইচ
  বিষয়:   তেল  স্বর্ণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: