ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপন করছি : স্বাস্থ্যমন্ত্রী

বরিশাল ব্যুরো

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নির্বাচনি অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে

2026-05-11T15:45:04+00:00
2026-05-11T15:45:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপন করছি : স্বাস্থ্যমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৪৫ পিএম 
বরিশাল সফরে এসে আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি : সময়ের আলো
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নির্বাচনি অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। ডেঙ্গু মোকাবেলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি।’

সোমবার (১১ মে) সকালে বরিশাল সফরে এসে আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ হাসপাতালে এসে মিথ্যা তথ্য দেওয়ার কারণে একজন অনুপস্থিত স্টাফকে ক্লোজড করেছি। হাসপাতালের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বরিশালে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী।

বরিশালে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী।


তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে স্বাস্থ্যখাতে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ‘গত ১৭ বছরের দুঃশাসনে স্বাস্থ্যখাতে আমাদের জন্য কোনও অর্থ বরাদ্দ কিংবা পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি। এত সমস্যার সমাধান এক রাতে সম্ভব নয়।’

হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘হাম-রুবেলা মোকাবেলায় আমাদের হাতে কোনও ভ্যাকসিন ছিল না। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এখন রোগীর সংখ্যা কমে আসছে। আগের সরকার টিকা সংগ্রহ কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনোটাই চালায়নি।’



তিনি আরও বলেন, ‘হামের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে।’

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনও কিছুর তদন্ত নিয়ে আমি এখন উৎসাহিত নই। তদন্ত পরে হবে, আগে শিশুদের বাঁচাতে হবে।’

এর আগে সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং হাসপাতালের পুরাতন ভবন ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে এক টিকিট ক্লার্ককে ক্লোজড করা হয়। পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন। মন্ত্রী জানান, সারাদিন তিনি বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন।

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি দীর্ঘদিন ধরেই নেই। যে কারণে আগামীকালের মধ্যে বরিশালের মন্ত্রীকে কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যকে বরিশাল জেনারেল হাসপাতালের সভাপতি করে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রী।

/মহু


  বিষয়:   বরিশাল  স্বাস্থ্যমন্ত্রী  হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: