হোমনায় ইয়াবাসহ যুবক আটক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় ইয়াবা সহ হাসান সরকার (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।রবিবার (১০ মে) রাত বারোটার দিকে উপজেলার

2026-05-11T15:57:27+00:00
2026-05-11T15:57:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হোমনায় ইয়াবাসহ যুবক আটক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৫৭ পিএম 
হোমনায় ইয়াবা সহ আটক হাসান সরকার। ছবি : সময়ের আলো
কুমিল্লার হোমনায় ইয়াবা সহ হাসান সরকার (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার (১০ মে) রাত বারোটার দিকে উপজেলার ৪ নং চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হাসান সরকার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। রামকৃষ্ণপুর জিরো পয়েন্টের 'মক্কা-মদিনা এসএস গ্যালারি' দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক চলাফেরার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নয়। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, হাসান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/মহু
  বিষয়:   হোমনা  চট্টগ্রাম  ইয়াবা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: