পদ্মা সেতুর প্রথম ফিজিবিলিটি স্টাডি করেছিল বিএনপি সরকার : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথম ফিজিবিলিটি স্টাডি করেছিল বিএনপি সরকার। পরবর্তী

2026-05-11T15:59:03+00:00
2026-05-11T15:59:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পদ্মা সেতুর প্রথম ফিজিবিলিটি স্টাডি করেছিল বিএনপি সরকার : সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৫৯ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৩:৫৯ পিএম
শেখ রবিউল আলম রবি। সংগৃহীত ছবি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথম ফিজিবিলিটি স্টাডি করেছিল বিএনপি সরকার। পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করলেও এর প্রাথমিক পদক্ষেপটি ছিল তৎকালীন বিএনপি সরকারের।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগেই হওয়া উচিত ছিল। তৎকালীন সরকার কেন এটি করেনি তা আমার জানা নেই। তবে দেশের বৃহত্তম স্বার্থে এবং সাধারণ মানুষকে এই বিশাল স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে এ জাদুঘরটি খুবই প্রয়োজন ছিল। এর মাধ্যমে আগামী প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে পারবে।


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠান শেষে তিনি জাজিরা প্রান্তে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   পদ্মা সেতু  বিএনপি  সরকার  সেতুমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: