হামাস ও হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রায় ৯৯ শতাংশ কার্যকর— এমন দাবি করেছে এর রাষ্ট্রায়ত্ত নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস।
এর চেয়ারম্যান ইউভাল স্টেইনিটজ বলেন, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে “মাত্র কয়েক ডজন” আটকানো যায়নি। তিনি আরও জানান, প্রায় ১,৫০০টি ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের ওপর হামলার পর থেকে গাজাভিত্তিক হামাস এবং লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের দিকে প্রায় ৪০ হাজার রকেট নিক্ষেপ করেছে।
/ইউএমএইচ