ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল

2026-05-11T18:51:09+00:00
2026-05-11T18:51:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৫১ পিএম 
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই কে এম আবদুল হক। এসময় রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। 

এই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

/কহু


  বিষয়:   ডিজিএফআই  রিমান্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: