এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষকের বেতন ছাড়, বোনাস ঝুলে আছে মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বেসরকারি স্কুল-কলেজের প্রায় ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন ছাড় করা হলেও ঈদুল আজহার বোনাস বা উৎসব

2026-05-11T18:56:34+00:00
2026-05-11T18:57:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষকের বেতন ছাড়, বোনাস ঝুলে আছে মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৬:৫৭ পিএম
সংগৃহীত ছবি
দেশের বেসরকারি স্কুল-কলেজের প্রায় ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন ছাড় করা হলেও ঈদুল আজহার বোনাস বা উৎসব ভাতা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মাউশি সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের টাকা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট নির্ধারিত ব্যাংকগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী এ প্রসঙ্গে বলেন, বেতনের টাকা আজকের মধ্যেই শিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যাওয়ার কথা। এ নিয়ে কোনো জটিলতা নেই।

বেতন ছাড় হলেও ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি কর্তৃপক্ষ। জানা গেছে, মাউশি থেকে বোনাস সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও সোমবার পর্যন্ত তা অনুমোদন হয়ে আসেনি। ফলে পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর বোনাস পাওয়ার বিষয়টি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে।

মাউশি সূত্রে আরও জানা যায়, সাধারণত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে বেতনের প্রস্তাব পাঠান। এরপর মাউশি তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করে। অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার পরই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠানো হয়।


/কহু


  বিষয়:   শিক্ষক  এমপিওভুক্ত  বোনাস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: