ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে ইয়াবাসহ তাপস কুমার সেন (৩৩) ও স্টার সরদার (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময়

2026-05-11T19:05:25+00:00
2026-05-11T19:05:25+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:০৫ পিএম 
তাপস কুমার সেন ও স্টার সরদার। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগরে ইয়াবাসহ তাপস কুমার সেন (৩৩) ও স্টার সরদার (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও  ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

সোমবার (১১ মে) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার রাত সাড়ে ৯টার দিকে শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিনের নের্তৃত্বে ইছামতি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। 

রবিবার (১০ মে) রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের গলাচিপার মোড় থেকে তাদের আটক করা হয়। 

আটক তাপস কুমার সেন উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের মৃত গোপাল চন্দ্র সেনের ছেলে ও স্টার সরদার একই গ্রামের হুমায়ন কবির সরদার ওরফে মিলুর ছেলে। 

অভিযানের এক পর্যায়ে গলাচিপা মোড় সংলগ্ন টিটুল শিকদারের দোকানের সামনে থেকে ৪০০পিস (চারশত) ইয়াবা ট্যাবলেটসহ তাপস কুমার সেন ও স্টার সরদার নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ১০০সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।’ 

ওসি আরো বলেন, ‘আটক দুই মাদক কারবারি বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক, অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।’ 

/এসএকে


  বিষয়:   ইয়াবা  মাদক  আটক  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: