ঘুমের অভাবে হতে পারে যেসব মারাত্মক ক্ষতি

সময়ের আলো ডেস্ক

ফিচার

শরীরের জন্য ঘুম খুব জরুরি। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে দেখা দিতে পারে নানান ধরনের সমস্যা। শরীর ভালো রাখতে আমরা যেমন

2026-05-11T19:05:28+00:00
2026-05-13T09:08:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
ঘুমের অভাবে হতে পারে যেসব মারাত্মক ক্ষতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৯:০৮ এএম
ছবি : এআই
শরীরের জন্য ঘুম খুব জরুরি। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে দেখা দিতে পারে নানান ধরনের সমস্যা। শরীর ভালো রাখতে আমরা যেমন খাবার খাই, তেমনই নিয়ম মেনে ঘুমানোও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ঘুমকে অবহেলা করি। বিশেষ করে বাংলাদেশে ঘুমের ব্যাপারে মানুষ সচেতন নয়। তরুণদের ভেতর এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
ঘুম মূলত আমাদের শরীরের ক্ষয়ক্ষতি পূরণ ও শক্তি সঞ্চয়ের একটি পন্থা। যখন আমরা ঘুমাই, তখন ‘লিভিং অরগানিজম’ কাজ করতে থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী। কিন্তু না ঘুমালে এই ‘লিভিং অরগানিজম’গুলো কাজ করতে পারে না। এতে ক্রমশ রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন-এর মতে, সঠিক মাত্রায় নিয়মিত ঘুম হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। আবার নিয়মিত ঘুমের ব্যাঘাত বা অনিদ্রা হলে তা একজন মানুষকে গুরুতর শারীরিক ও মানসিক সমস্যায় ফেলে দিতে পারে।

উচ্চ রক্তচাপের সমস্যা বৃদ্ধি 
পর্যাপ্ত ঘুম না হলে হলে বাড়তে পারে উচ্চ রক্তচাপের সমস্যা।

চিকিৎসকদের মতে, পর্যাপ্ত ঘুমের অভাবে মানব শরীরের ‘লিভিং অরগানিজম’গুলো যেহেতু ঠিক মতো কাজ করতে পারে না, এতে নষ্ট হতে পারে শরীরের হরমোনের ভারসাম্য। বাড়তে পারে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশনের মতো সমস্যা।


হার্টের সমস্যা বৃদ্ধি 
আমরা যখন ঘুমাই তখন আমাদের হৃৎপিণ্ড এবং রক্তনালী কিছুটা হলেও বিশ্রাম পায়। কিন্তু ঠিকমতো ঘুম না হলে কার্ডিওভ্যস্কুলার সমস্যা বাড়তে থাকে। এর ফলে হার্টের সমস্যা বাড়তে থাকে।

ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি
দীর্ঘদিন রাতে না ঘুমানো বা কম ঘুমানোর ফলে শরীরে ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়। যার ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে।

হজমের সমস্যা বৃদ্ধি
ঘুমের অভাবে বাড়তে পারে হজমের সমস্যাও। না ঘুমালে আমাদের শরীরের পাচন ক্রিয়ায় সাহায্যকারী অঙ্গ-প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। এতে খাবার হজমে সহায়ক পাচক রসগুলো উপযুক্ত মাত্রায় নিঃসরণে বাধা পায়। তাই হজমের নানা সমস্যা শুরু হয়।

গবেষকদের মতে, ঘুমের অভাবে পাকস্থলীতে সেরোটোনিনের মাত্রা বেড়ে যায়। সেরোটোনিন হজমপ্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পাকস্থলীর পেশির সংকোচন-প্রসারণ ঠিক রাখে, যেন খাবার সহজে এগিয়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে সেরোটোনিনের মাত্রা বেশি থাকলে নানান সমস্যা দেখা দিতে পারে। যেমন ডায়রিয়া, পাকস্থলীর প্রদাহ বা টিউমার হতে পারে।


পাকস্থলীর ক্ষতি হওয়া
নতুন এক গবেষণা থেকে জানা যায়, ঘুমের অভাব আমাদের পাকস্থলীর ক্ষতি করতে পারে। বিজ্ঞান সাময়িকী ‘সেল স্টেল সেল’-এ প্রকাশিত সেই গবেষণা মতে, ঘুম কম হলে মস্তিষ্ক থেকে পাকস্থলীতে একটি অস্বাভাবিক সংকেত পৌঁছায়। সংকেতটি যায় শরীরের একটি গুরুত্বপূর্ণ স্নায়ুপথের মাধ্যমে। যাকে বলা হয় ভেগাস নার্ভ। এতে পাকস্থলীর স্টেম কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি পাকস্থলীর পুনর্গঠন বা মেরামত করার ক্ষমতাও কমে যায়।

বিজ্ঞানীরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন। দুই দিন ধরে ইঁদুরগুলোকে পর্যাপ্ত ঘুমাতে দেননি। ফলাফল দেখেছেন, পাকস্থলীতে অক্সিডেটিভ স্ট্রেসের লক্ষণ দেখা দিয়েছে এবং পাকস্থলীর স্টেম কোষের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে।

এই স্টেম কোষগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ, এগুলোই পাকস্থলীর ভেতরের আবরণ বা লাইনিং ঠিক রাখে। ক্ষতি হলে নতুন কোষ তৈরি করে মেরামত করে। ঘুমের অভাবে এই কোষগুলোর পুনর্গঠনের ক্ষমতা কমে যায়।

মানসিক স্বাস্থ্য নষ্ট হওয়া
মস্তিষ্কে ওরেক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটার আছে, যা মস্তিষ্ককে সচল রাখতে সহায়তা করে। দিনের পর দিনি ঠিকমতো ঘুম না হলে ওরেক্সিন উৎপাদনের গতি মন্থর হয়ে যায়। মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। মস্তিষ্ক বিশ্রাম না পেলে অতিরিক্ত বিষণ্নতা, হ্যালুসিনেশনের, স্মৃতিভ্রংশের মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। ধীরে ধীরে ব্যক্তিগত বিচার বিশ্লেষণ করার ক্ষমতাও লোপ পেতে পারে।

সুতরাং, ঘুমকে একদমই অবহেলা করা যাবে না। রোজ ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। আবার অতিরিক্ত ঘুমও স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের দৈহিক প্রায় সকল কার্যকলাপই ঘুমের উপরে অনেকটাই নির্ভরশীল। চেষ্টা করার পরও যদি নিয়মিত স্বাভাবিকভাবে ঘুম না আসে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

/মহু







  বিষয়:   ঘুম  ক্ষতি  প্রভাব  অভাব  শরীর 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: