বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ।সোমবার (১১ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে

2026-05-11T19:11:21+00:00
2026-05-11T19:11:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:১১ পিএম 
যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ।

সোমবার (১১ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে হাসনাবাদ এলাকার মনির সাহেব ডগ ইয়ার্ড সংলগ্ন বালুর ড্রেজারের পাশে নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের ফুলহাতা শার্ট। দীর্ঘসময় পানিতে থাকার কারণে মরদেহটি পচনধর্মী অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

হাসনাবাদ নৌ-পুলিশের সাব-ইন্সপেক্টর আবির জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান আছে।

/এসএকে


  বিষয়:   বুড়িগঙ্গা  নদী  যুবক  মরদেহ  ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: