কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদ্রাসাগুলো

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

প্রতিবছর পশুর চামড়া সংগ্রহ করে বাজারে এর পর্যাপ্ত মূল্য না পাওয়ায় এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার

2026-05-11T19:48:44+00:00
2026-05-11T19:48:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদ্রাসাগুলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪৮ পিএম 
ছবি : সময়ের আলো
প্রতিবছর পশুর চামড়া সংগ্রহ করে বাজারে এর পর্যাপ্ত মূল্য না পাওয়ায় এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছে সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। কওমি মাদ্রাসা ও চামড়া শিল্পের প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদ হিসেবে তারা এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

সোমবার (১১ মে) বিকেলে সিলেটে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মাদ্রাসা নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশীয় বাজারে অসাধু সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়ার নায্য মূল্য পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতির প্রতিবাদেই তারা এবার চামড়া সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা উল্লেখ করেন, দেশে কোরবানির পশুর চামড়ার প্রায় ৭০ শতাংশই কওমি মাদ্রাসাগুলো সংগ্রহ করে থাকে। ফলে এই বৃহৎ অংশটি সংগ্রহ না হলে সংশ্লিষ্ট শিল্পে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সাধারণত ঈদুল আজহায় সংগৃহীত কোরবানির পশুর চামড়া বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে কওমি মাদ্রাসাগুলোর বাৎসরিক ব্যয়ের একটি বড় অংশ মেটানো হয়। চামড়া সংগ্রহ না করার এই সিদ্ধান্তের ফলে মাদ্রাসাগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবুও শিল্পের দুরবস্থা এবং সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে তারা এই ত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান আয়োজকরা।

মাদ্রাসার নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, সরকার বিভিন্ন সময় চামড়া শিল্প রক্ষায় নানাবিধ প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মাওলানা মুস্তাক আহমদ খান বলেন, সরকারের চরম উদাসীনতার কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাদ্রাসাগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও প্রতিবাদের ভাষা হিসেবে তারা সংগ্রহ বন্ধ রাখার সিদ্ধান্তে অটল থাকবেন।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: