রাজধানীর ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশার চাকায় পড়নের ওড়না পেচিয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১মে) বিকাল সারে ৫টার দিকে ডোমড়া কোনাপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত কামিনীর (২৪) গ্রামের বাড়ি ঠিকানা জানা যায়নি।
হাসপাতালে মৃত কামিনীর সহকর্মী সারমিন আক্তার জানান, তারা দুজন যাত্রাবাড়ি মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে এআরআর ডিসমেটিকস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। কামিনী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে থাকতো। বিকালে কারখানা ছুটির পর ব্যাটারি চালিত রিকশায় উঠে ডেমরা কোনাপাড়া যাচ্ছিলেন। ডেমরা কোনাপাড়া রোডে রিকশার চাকার সাথে কামিনীর পড়নের ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে প্রথমে কোনাপাড়ার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামিনির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সহকর্মী সারমিন আক্তার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত পোশাক শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায় নাই।
/কহু