শাবিপ্রবির সাবেক উপাচার্যের পিএসসহ দুজনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত প্রমোশনের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একান্ত সচিব কবির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।তিনি

2026-05-11T20:00:47+00:00
2026-05-11T20:00:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবির সাবেক উপাচার্যের পিএসসহ দুজনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত প্রমোশনের অভিযোগ
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:০০ পিএম 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একান্ত সচিব কবির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি অতিরিক্ত আপগ্রেডেশন গ্রহণ এবং প্রয়োজনীয় যোগ্যতা পূরণ না করেই কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক সেবিকা সুলতানাকে নিয়োগ ও আপগ্রেডেশন প্রদান করেন। এ ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের দুইটি ইনক্রিমেন্ট বাতিল ও তিরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট বোর্ড।                             
রোববার (১০ মে) বিকেল তিনটায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত সময়ে নিয়োগ, প্রমোশন, আপগ্রেডেশন ও পেনশন সংক্রান্ত অন্যান্য অনিয়মে কর্মকর্তাদের কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা যায়।           

জানা যায়, রেজিষ্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার কবির উদ্দিন কর্মকর্তাদের নিয়োগ ও আপগ্রেডেশন নীতিমালা ২০১৪ অনুযায়ী কর্মচারী থেকে আপগ্রেডেশন প্রাপ্ত কর্মকর্তা। তার দুটি আপগ্রেডেশন পাওয়ার সুযোগ থাকলেও তিনি তিনটি আপগ্রেডেশন নিয়েছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।        

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাবেক পরিচালক এ কে এম ফেরদৌসকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন হলেও সেই যোগ্যতা তিনি পূরণ করেননি। 

২০২১ সালের ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই পদে পরবর্তী নিয়োগ দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার লিখিত অনুমোদন প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেসময় কোন চুক্তি করা হয়নি। ফলে সিন্ডিকেট সভা চুক্তিবিহীন অবস্থায় গ্রহণ করা বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা ফেরত নেওয়া হবে না কেন মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।             

এ বিষয়ে জনতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, তদন্ত কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

/এসএকে


  বিষয়:   শাবিপ্রবি  সাবেক  উপাচার্য 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: