অর্থনীতি সমিতি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশ অর্থনীতি সমিতি ও দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় সমিতির চার

2026-05-11T21:25:28+00:00
2026-05-11T21:25:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
অর্থনীতি সমিতি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:২৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ অর্থনীতি সমিতি ও দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় সমিতির চার হাজারের বেশি সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল মা-বাবা, স্ত্রী ও সন্তানরা ইবনে সিনার বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ করপোরেট ছাড় ও অগ্রাধিকার সুবিধা পাবেন। 

সোমবার (১১ মে) রাজধানীর মালিবাগে ইবনে সিনা ট্রাস্টের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং দি ইবনে সিনা ট্রাস্টের সহ-মহাব্যবস্থাপক ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নিয়াজ মাখদুম শিবলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব ও মাইক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য দপ্তর মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল এবং সদস্য এস এম রাশিদুল ইসলাম।

এ ছাড়া দি ইবনে সিনা ট্রাস্টের করপোরেট কর্মকর্তা হাসনুর রহমান খান, মালিবাগ শাখার ব্যবস্থাপক (প্রশাসন) কাজী মো. মহিউদ্দিন কাইয়ুম এবং জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা সদস্য পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ইবনে সিনা ট্রাস্টের দেশের সব শাখা থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

/কহু


  বিষয়:   অর্থনীতি সমিতি  ইবনে সিনা ট্রাস্ট  চুক্তি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: